ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গৌরনদীতে ধানের শীষের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

মোঃ সুজন শরীফ
মোঃ সুজন শরীফ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

গৌরনদীতে ধানের শীষের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত
ছবি: শেষ নির্বাচনী প্রচারণায়

বরিশালের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষ প্রতীকের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল চারটায় আয়োজিত এ প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনির হোসেন সরদার, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সরদার এবং বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু।

শেষ দিনের এই নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা যুবদলের অন্যতম নেতা মোঃ স্বপন সরদার। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মুকুল খান বলেন, “আগামী ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গৌরনদীতে ধানের শীষের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষ প্রতীকের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল চারটায় আয়োজিত এ প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনির হোসেন সরদার, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সরদার এবং বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু।

শেষ দিনের এই নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা যুবদলের অন্যতম নেতা মোঃ স্বপন সরদার। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মুকুল খান বলেন, “আগামী ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ