ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন সম্পন্নের দাবিতে নওগাঁয় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন

ছবি: নওগাঁয় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবিতে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ শহরের দয়ালের মোড়ে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ পৌর শাখা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিন। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির কিছু কর্মী-সমর্থক তাদের নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। নির্বাচনের শুরু থেকেই জামায়াতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, “আমাদের কর্মীরা প্রচারণায় বের হলেই একটি পক্ষ হামলার সুযোগ খোঁজে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলার গোপাই গ্রামে জামায়াতের নির্বাচনী প্রচারণাকালে বারিক (২৮) নামের এক যুবক বাধা সৃষ্টি করলে পুলিশ তাকে আটক করে।”

সহকারী অধ্যাপক মহিউদ্দিন আরও বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

তিনি দাবি করেন, জামায়াত নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও হবে না। ভোটকেন্দ্রে ভোটারদের যাতায়াত বাধাগ্রস্ত করা, কারচুপি কিংবা বিশৃঙ্খলার সঙ্গে জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী মাঠে কালো টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে। তবে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনই জামায়াতের অনুকূলে রয়েছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে তাদের প্রার্থীদের বিজয়ী করবেন বলে তারা প্রত্যাশা করছেন।

সংবাদ সম্মেলনে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের বিভিন্ন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে ১১ দলীয় নির্বাচনী ঐক্য পরিচালনা কমিটির ২৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সহকারী অধ্যাপক মহিউদ্দিনকে আহ্বায়ক এবং এনসিপি নওগাঁ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব তৌফিকুল ইসলাম তুপুকে সদস্য সচিব করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুষ্ঠু নির্বাচন সম্পন্নের দাবিতে নওগাঁয় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ