আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে অর্জিত এই অধিকার মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দেওয়ার মাধ্যমে প্রমাণ করবে এবং প্রার্থী ও প্রতীক নিয়ে উৎসব উদযাপন করবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব উদযাপনের দিনে পরিণত হওয়া উচিত। কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় বা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে মনে রাখুক—এই জাতি প্রস্তুত।
ডা. শফিকুর রহমান বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম তাদের অধিকার রক্ষায় সর্বদা প্রস্তুত। ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে, প্রয়োজনে আবারও লড়াই করে রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন