ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর কয়েক দিন পরই, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হবে বাংলাদেশে। আসন্ন এ নির্বাচনকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে বিরোধী দলগুলো কখনো বয়কট করেছে, আবার কখনো সীমিত মাত্রায় অংশ নিয়েছে।

টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ২০২৪ সালের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের মতে, ২০০৯ সালের পর এবারই প্রথম বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রয়টার্স জানায়, আসন্ন নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে ব্যাপক প্রত্যাশা রয়েছে। তবে সেই জয়ের পথে জামায়াতে ইসলাম একটি শক্ত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের পর গড়ে ওঠা তরুণভিত্তিক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের হাসিনা-বিরোধী আন্দোলনকে নির্বাচনী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে জামায়াতে ইসলামের সঙ্গে জোট করেছে।

বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। রয়টার্স বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছে। তিনি বলেছেন, তার দল নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।

বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। পাশাপাশি সামনের দিনগুলোতে এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, সেটিও অনেকাংশে এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় ২৫ শতাংশই তরুণ প্রজন্ম বা জেন-জি। তাদের পছন্দ ও সিদ্ধান্তই ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে বিভিন্ন জনমত জরিপের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামি যে ফলাফলই করুক না কেন, তা হবে ঐতিহাসিক। কারণ ১৯৭১ সালের পর অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় এবারই দলটি সবচেয়ে ভালো ফল করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ