ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে একটি চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম শহীদ ওসমান বিন হাদির বোন পরিচয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট চাওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। তবে শহীদ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী ওসমান হাদির পরিবারের কেউ নন।
রোববার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের একটি জনসভায় ওই নারী মঞ্চে উঠে নিজেকে শহীদ ওসমান হাদির বোন পরিচয়ে ভোট প্রার্থনা করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
এরপর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে জানান, শহীদ ওসমান হাদির পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে—ওই নারী হাদি ভাইয়ের তিন বোনের কেউ নন।
এদিকে শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তার ফেসবুক পেজে ওই নারীর ছবি শেয়ার করে প্রতিবাদ জানিয়ে লেখেন, ওই নারী ওসমান হাদির পরিবারের কেউ নন। তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
শম্পা আরও লেখেন, শহীদ হাদির পরিবারের পক্ষ থেকে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনো নির্দিষ্ট দল দেখে নয়, বরং যোগ্য প্রার্থী দেখে ভোট দেন। দলমত নির্বিশেষে সততা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার অনুরোধ জানান তিনি।
এ বিষয়ে নাহিদ ইসলামের প্রচার শিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে শহীদ পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার দাবি জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন