ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফতুল্লায় আসিফ মাহমুদ

দাঁতে ধার দিয়ে একটি দল বসে আছে শকুনের মতো

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

দাঁতে ধার দিয়ে একটি দল বসে আছে শকুনের মতো
নারায়ণগঞ্জের ফতুল্লায় এনসিপি'র মুখপাত্র - আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ তারিখের পর চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব ধরনের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। অথচ একটি দল তাদের নেতাকর্মীদের বলছে, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। এর মানে, ১২ তারিখের পর তারা শুরু করবে। তারা শকুনের মতো অপেক্ষা করছে—দাঁতে ধার দিয়ে বসে আছে; ১২ তারিখের পরেই ঝাঁপিয়ে পড়বে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি। তিনি একটাই ভুল করেছিলেন—শেখ হাসিনাকে ফিরিয়ে এনেছিলেন। আমরা কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরত আনার সুযোগ দেব না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা ঠেকাবে। তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলেছেন—জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। কিন্তু জনগণ চাইলে ৫ আগস্টেই তাকে বিতাড়িত করত না।

পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জের দুটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী দিয়েছিল। নারায়ণগঞ্জ-৪ আসনে আনোয়ার হোসেন যোগ্য ও বিজয়ী হওয়ার মতো প্রার্থী। তবে একই মাঠে দুজন প্রার্থীর লড়াই জোটে সমস্যা তৈরি করতে পারে। তাই সর্বোচ্চ ছাড় দেওয়ার অংশ হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকের আল আমিনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে তাকে জয়ী করার জন্য প্রাণান্তর চেষ্টা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দাঁতে ধার দিয়ে একটি দল বসে আছে শকুনের মতো

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ