ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগরে ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভা

নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট–২ (ওসমানীনগর–বিশ্বনাথ) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে ওসমানীনগর উপজেলায় একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দয়ামীর বাজার সংলগ্ন দয়ামীর সদরুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ ও রায়হান আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী এবং সিলেট–২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, তিনি নির্বাচিত হলে জননন্দিত সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর উন্নয়নধারাকে অব্যাহত রাখবেন। তিনি বলেন, এম ইলিয়াস আলী এই এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের পাশে থেকে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন, তারই ধারাবাহিকতায় কৃষি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। একই সঙ্গে এম ইলিয়াস আলীর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করাই তাঁর প্রধান অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন কেবল একজন প্রার্থী নির্বাচনের বিষয় নয়; বরং এটি মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।

বক্তব্যের শেষভাগে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সিলেট–২ আসনের জনগণ পরিবর্তন প্রত্যাশা করে এবং নিজেদের অধিকার পুনরুদ্ধারে প্রস্তুত রয়েছে। তিনি সবাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বাত্মকভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন তাহসিনা রুশদীর লুনার পুত্র আবরার ইলিয়াস, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আছকির আলী, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল জলিল জিলু, সৈয়দ মোতাহির আলী, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিম আক্তার চৌধুরী, জাহারা বেগম, আতাউর রহমান মানিক, শেখ কুদ্দুছ, সিরাজ মেম্বার ও আনহার মিয়াসহ দলের শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতা ইশতিয়াক আহমদ, সোপান মিয়া, জামাল খান ছমছু, মুদাচ্ছির খান, হোসাইন আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা নাজমুল আহসান রেশাদ, ইউপি সদস্য ইমান মিয়া ইমন, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাহিন আহমদসহ ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, ধানের শীষ প্রতীক জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক হিসেবে পরিচিত। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওসমানীনগরে ধানের শীষের সমর্থনে নির্বাচনী জনসভা

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ