ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তাদের ভাষণ সম্প্রচার করবে।
বিটিভির সূচি অনুযায়ী, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সম্প্রচার করা হবে।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও আজ জাতির উদ্দেশে সম্প্রচারের কথা রয়েছে বলে জানা গেছে।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) জাতির উদ্দেশে ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। ওই দিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ প্রচার করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তাদের অবস্থান ও কর্মসূচি তুলে ধরছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন