ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের পক্ষে শরীফুজ্জামান শরীফের ব্যাপক গণসংযোগ

গণসংযোগে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা–১ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফ বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতেই আমরা রাজপথে আছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে তারা পরিবর্তন চায়।” তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান কমল মিয়া, নাগদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওহিমুদ্দীন, নাগদাহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন এবং বলিয়ারপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল হক।

প্রচারণায় আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমদাদুল হক শামীম এবং যুবদল নেতা মোহাম্মদ আলী, তোতা মিয়া, টিটন আলী, সেন্টু মিয়া ও মামুন আলী।

এছাড়াও গণসংযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা অংশ নেন। প্রচারণাকালে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

স্থানীয় ভোটারদের মধ্যে এই গণসংযোগকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী অঙ্গীকারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের পক্ষে শরীফুজ্জামান শরীফের ব্যাপক গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা–১ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফ বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতেই আমরা রাজপথে আছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে তারা পরিবর্তন চায়।” তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান কমল মিয়া, নাগদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওহিমুদ্দীন, নাগদাহ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন এবং বলিয়ারপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল হক।

প্রচারণায় আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমদাদুল হক শামীম এবং যুবদল নেতা মোহাম্মদ আলী, তোতা মিয়া, টিটন আলী, সেন্টু মিয়া ও মামুন আলী।

এছাড়াও গণসংযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা অংশ নেন। প্রচারণাকালে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

স্থানীয় ভোটারদের মধ্যে এই গণসংযোগকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী অঙ্গীকারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ