আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ–সলঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ চত্বরে তাড়াশ উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় জনসমুদ্রের সৃষ্টি হয়।
সকাল থেকেই তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা মাঠে এসে জড়ো হন। স্লোগান, ব্যানার-ফেস্টুন ও ধানের শীষ প্রতীকে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক খন্দকার সেলিম জাহাঙ্গীর। এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, তিনি ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়লেও মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসেছেন। তিনি বলেন, তিনি একজন কৃষক পরিবারের সন্তান এবং অতীতে ফ্যাসিস্টরা যে ধরনের কর্মকাণ্ড করেছে, তিনি ও তাঁর দলের নেতাকর্মীরা সে ধরনের কাজ করবেন না। তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গার উন্নয়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মোহাম্মদ আফছার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন