ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গদাইপুর ইউনিয়নে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

গদাইপুর ইউনিয়নে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা

খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমেই দেশ ও জাতির টেকসই উন্নয়ন সম্ভব। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণের অধিকার উপেক্ষিত হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর বাজার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, নির্বাচিত হলে গদাইপুর ইউনিয়নকে পরিকল্পিত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। তিনি জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ভাঙা সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে টেকসই বাঁধ নির্মাণ, কৃষি ও মৎস্যখাতে আধুনিক সহায়তা এবং যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের প্রতিশ্রুতিও দেন তিনি। দলীয় স্বার্থ নয়, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

গদাইপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এস এম আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবুর রহমান মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ, সেক্রেটারি মো. আলতাফ হোসেনসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

জনসভায় বক্তারা বলেন, দেশের মানুষের জানমাল, ধর্ম ও স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। এই সংকট থেকে উত্তরণে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গদাইপুর ইউনিয়নে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ