ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এমপি হতে আগ্রহী অভিনেত্রী রিনা খান

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

এমপি হতে আগ্রহী অভিনেত্রী রিনা খান
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল - অভিনেত্রী রিনা খান

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।

শনিবার বিকেলে গুলশান-১ পুলিশ প্লাজার আশপাশে প্রচারণাকালে রিনা খান বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতেই তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সাংস্কৃতিক অঙ্গনে বিএনপিপন্থী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সিনিয়র সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

এ সময় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে রিনা খান বলেন, তিনি ওই আসন থেকে এমপি হতে চান এবং দল থেকে একটি আসন পাওয়ার আশা করছেন। তিনি দাবি করেন, গত ১৭ বছরে অনেক শিল্পী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং যারা দেশে থেকেছেন, তারা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। নিজেও দেশে থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে রিনা খান জানিয়েছিলেন, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিবন্ধিত শিল্পী হওয়া সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন তিনি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই নানামুখী চাপের মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন এই অভিনেত্রী।

প্রচারণাকালে রিনা খানের সঙ্গে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, সংগীত পরিচালক শওকত আলী ইমন এবং অভিনেত্রী হুমায়রা সুবাহ। তারা বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এমপি হতে আগ্রহী অভিনেত্রী রিনা খান

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ