বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-১৭ আসনের অন্তর্গত ইসিবি চত্বরে এক নির্বাচনী পথসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। নিজেকে ওই এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে তিনি মুরুব্বি ও এলাকাবাসীর কাছে ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় তিনি ঢাকা শহরকে নিরাপদ ও শিশুদের জন্য বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান তার বক্তব্যে শিশুদের খেলাধুলা ও শারীরিক বিকাশের জন্য পর্যাপ্ত জায়গার অভাবের কথা উল্লেখ করেন। তিনি ঘোষণা দেন যে, বিএনপি নির্বাচিত হলে ঢাকাসহ সারা দেশে ৪০টি আধুনিক খেলার মাঠ তৈরি করা হবে। এ ছাড়া ঢাকা শহরকে এমনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেন যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে এবং স্বাচ্ছন্দ্যে শ্বাস নিতে পারবে। পাশাপাশি যানজট নিরসন ও যাতায়াত সহজ করতে এলাকার রাস্তাঘাট প্রশস্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
দীর্ঘদিন পর নির্বাচনী জনসভায় সরাসরি অংশ নিয়ে তারেক রহমান জনগণের সেবা করার সুযোগ চান। তিনি বলেন, নিরাপদ ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করতে চান। এই পথসভাকে কেন্দ্র করে ইসিবি চত্বর ও আশপাশের এলাকায় সাধারণ ভোটার এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন