ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোট কিনতে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভোট কিনতে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের প্রভাবিত করতে ‘কালো টাকা’ ছড়ানোর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের খামার মনিরাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এই অভিযোগ করেন।

অধ্যাপক মাজেদুর রহমান বলেন, পরিকল্পিতভাবে দুটি পদ্ধতিতে ভোট কেনার চেষ্টা চলছে। একটি পক্ষ কর্মী বানানোর নামে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দিচ্ছে, আর অন্য পক্ষ সরাসরি ভোট কেনার উদ্দেশ্যে অর্থ বিলি করছে। এমনকি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেও ভোটারদের কাছে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

নির্দিষ্ট কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে তিনি বলেন, “একাধিক প্রার্থী তাদের কর্মী-সমর্থকদের মাধ্যমে নির্বাচনী এলাকায় অবাধে টাকা বিতরণ করছেন। আমরা বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে অবহিত করেছি। এখন দেখার বিষয় প্রশাসন কী ব্যবস্থা নেয়।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সুন্দরগঞ্জের মানুষ সচেতন, কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করে বা টাকা ছড়িয়ে গণজোয়ার ঠেকানো যাবে না।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান এই প্রার্থী। পথসভায় স্থানীয় জামায়াত নেতারাও উপস্থিত ছিলেন এবং তারাও অবৈধ অর্থের ব্যবহার বন্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

ভোট কিনতে কালো টাকা ছড়ানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের প্রভাবিত করতে ‘কালো টাকা’ ছড়ানোর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের খামার মনিরাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এই অভিযোগ করেন।

অধ্যাপক মাজেদুর রহমান বলেন, পরিকল্পিতভাবে দুটি পদ্ধতিতে ভোট কেনার চেষ্টা চলছে। একটি পক্ষ কর্মী বানানোর নামে সাধারণ মানুষের হাতে টাকা তুলে দিচ্ছে, আর অন্য পক্ষ সরাসরি ভোট কেনার উদ্দেশ্যে অর্থ বিলি করছে। এমনকি ডিজিটাল মাধ্যম ব্যবহার করেও ভোটারদের কাছে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

নির্দিষ্ট কোনো প্রার্থীর নাম উল্লেখ না করে তিনি বলেন, “একাধিক প্রার্থী তাদের কর্মী-সমর্থকদের মাধ্যমে নির্বাচনী এলাকায় অবাধে টাকা বিতরণ করছেন। আমরা বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে অবহিত করেছি। এখন দেখার বিষয় প্রশাসন কী ব্যবস্থা নেয়।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সুন্দরগঞ্জের মানুষ সচেতন, কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ করে বা টাকা ছড়িয়ে গণজোয়ার ঠেকানো যাবে না।

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান এই প্রার্থী। পথসভায় স্থানীয় জামায়াত নেতারাও উপস্থিত ছিলেন এবং তারাও অবৈধ অর্থের ব্যবহার বন্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ