ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাংবিধানিক বাধার মুখে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ ত্যাগ করল ইতালি

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সাংবিধানিক বাধার মুখে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ ত্যাগ করল ইতালি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বহুল আলোচিত ‘বোর্ড অফ পিস’ বা শান্তি পর্ষদে যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বার্তা সংস্থা এএনএসএকে (ANSA) দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আইনগত ও সাংবিধানিক জটিলতার কারণে তার দেশ এই উদ্যোগের অংশ হতে পারছে না।

তাজানি জানান, ইতালির সংবিধানের ১১ নম্বর অনুচ্ছেদের সঙ্গে ট্রাম্পের এই শান্তি পর্ষদের সনদের সরাসরি বিরোধ রয়েছে। ইতালীয় সংবিধান অনুযায়ী, দেশটি কেবল সেই সব আন্তর্জাতিক সংস্থায় যোগ দিতে পারে যেখানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমমর্যাদা ও অধিকার বজায় থাকে। কিন্তু ট্রাম্পের এই বোর্ডে তাকে ‘আজীবন চেয়ারম্যান’ হিসেবে রাখা হয়েছে এবং তাকে একক ভেটো ক্ষমতা ও সনদের ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃত্ব দেওয়া হয়েছে। এই একনায়কতান্ত্রিক কাঠামো ইতালির সার্বভৌমত্ব ও সমতার নীতির পরিপন্থী।

উল্লেখ্য, যুদ্ধ-পরবর্তী গাজার পুনর্গঠন ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এই পর্ষদ গঠন করেছিলেন ট্রাম্প। তবে পর্ষদের সনদে জাতিসংঘকে পাশ কাটিয়ে একক ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টার অভিযোগে শুরু থেকেই পশ্চিমা দেশগুলোর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। ট্রাম্পের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ব্যক্তিগত সুসম্পর্ক থাকা সত্ত্বেও আইনি বাধ্যবাধকতার কারণে ইতালি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।

এর আগে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, নরওয়ে এবং সুইডেনের মতো প্রভাবশালী ইউরোপীয় দেশগুলোও এই পর্ষদে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। সমালোচকদের মতে, এই বোর্ড আসলে জাতিসংঘের বিকল্প একটি ব্যক্তিগত আন্তর্জাতিক সংস্থা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন ট্রাম্প। তবে তাজানি স্পষ্ট করেছেন যে, শান্তি পর্ষদে সরাসরি যোগ না দিলেও গাজায় পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া বা মানবিক সহায়তার মতো কাজে ইতালি সব সময় প্রস্তুত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাংবিধানিক বাধার মুখে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ ত্যাগ করল ইতালি

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ