ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশ ও মানুষের সমস্যা না জানলে মুক্তি দেওয়া সম্ভব নয়: আসিফ মাহমুদ

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশ ও মানুষের সমস্যা না জানলে মুক্তি দেওয়া সম্ভব নয়: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন তুলেছেন, যারা দেশের ভৌগোলিক বাস্তবতাই জানে না, তারা কীভাবে দেশের মানুষকে মুক্তি দেবে। রবিবার সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের পর আগামী ১২ ফেব্রুয়ারিও দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটবে। তবে সেই পরিবর্তন ইতিবাচক হবে নাকি নেতিবাচক, তা জনগণের ভোটের ওপর নির্ভর করছে। একটি বিশেষ দল প্রকাশ্যে ১২ তারিখের পর থেকে চাঁদাবাজির ঘোষণা দিচ্ছে বলে অভিযোগ করে তিনি ভোটারদের তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান।

বিপক্ষ শক্তির সমালোচনা করে তিনি আরও বলেন, অনেকেই সরকার গঠনের স্বপ্ন দেখছেন কিন্তু জেলায় জেলায় গিয়ে ভুল তথ্য দিচ্ছেন। নীলফামারীতে মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও নতুন করে তা করার প্রতিশ্রুতি দিচ্ছেন, কুমিল্লার দীর্ঘদিনের পুরোনো ইপিজেড নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছেন। এমনকি ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয়, সেখানে সয়াবিন চাষের কথা বলছেন। যারা দেশের কৃষি ও অবকাঠামো সম্পর্কে সঠিক তথ্যই জানেন না, তাদের পক্ষে দেশকে মুক্তি দেওয়া সম্ভব নয়।

তিনি দাবি করেন, গত ১৭ মাসের কর্মকাণ্ডেই প্রমাণ হয়েছে কারা দেশের জন্য কাজ করবে। ১১ দলীয় ঐক্য প্রতিটি আসনে মাত্র একজন করে যোগ্য প্রার্থী দিয়েছে, যেখানে প্রতিপক্ষ দলগুলো ভাগবাটোয়ারার লোভে এক আসনে একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে।

আসিফ মাহমুদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, সিদ্ধান্ত এখন জনগণের হাতে। তারা কি রাজপথ ও গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা নেতাদের বেছে নেবেন, নাকি বিদেশে আরাম-আয়েশে বেড়ে ওঠা এবং এ দেশের বাস্তব বিমুখ নেতাদের সমর্থন দেবেন, তা ১২ তারিখেই নির্ধারিত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশ ও মানুষের সমস্যা না জানলে মুক্তি দেওয়া সম্ভব নয়: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন তুলেছেন, যারা দেশের ভৌগোলিক বাস্তবতাই জানে না, তারা কীভাবে দেশের মানুষকে মুক্তি দেবে। রবিবার সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের পর আগামী ১২ ফেব্রুয়ারিও দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটবে। তবে সেই পরিবর্তন ইতিবাচক হবে নাকি নেতিবাচক, তা জনগণের ভোটের ওপর নির্ভর করছে। একটি বিশেষ দল প্রকাশ্যে ১২ তারিখের পর থেকে চাঁদাবাজির ঘোষণা দিচ্ছে বলে অভিযোগ করে তিনি ভোটারদের তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান।

বিপক্ষ শক্তির সমালোচনা করে তিনি আরও বলেন, অনেকেই সরকার গঠনের স্বপ্ন দেখছেন কিন্তু জেলায় জেলায় গিয়ে ভুল তথ্য দিচ্ছেন। নীলফামারীতে মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও নতুন করে তা করার প্রতিশ্রুতি দিচ্ছেন, কুমিল্লার দীর্ঘদিনের পুরোনো ইপিজেড নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছেন। এমনকি ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয়, সেখানে সয়াবিন চাষের কথা বলছেন। যারা দেশের কৃষি ও অবকাঠামো সম্পর্কে সঠিক তথ্যই জানেন না, তাদের পক্ষে দেশকে মুক্তি দেওয়া সম্ভব নয়।

তিনি দাবি করেন, গত ১৭ মাসের কর্মকাণ্ডেই প্রমাণ হয়েছে কারা দেশের জন্য কাজ করবে। ১১ দলীয় ঐক্য প্রতিটি আসনে মাত্র একজন করে যোগ্য প্রার্থী দিয়েছে, যেখানে প্রতিপক্ষ দলগুলো ভাগবাটোয়ারার লোভে এক আসনে একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে।

আসিফ মাহমুদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, সিদ্ধান্ত এখন জনগণের হাতে। তারা কি রাজপথ ও গণ-অভ্যুত্থান থেকে উঠে আসা নেতাদের বেছে নেবেন, নাকি বিদেশে আরাম-আয়েশে বেড়ে ওঠা এবং এ দেশের বাস্তব বিমুখ নেতাদের সমর্থন দেবেন, তা ১২ তারিখেই নির্ধারিত হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ