ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে পথসভা সম্পন্ন

প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী

জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) উখিয়া–টেকনাফের সর্ব উত্তরের ইউনিয়ন হলদিয়াপালংয়ের মরিচ্যা বাজার স্টেশনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, বিগত ৫৪ বছরে বিভিন্ন দল রাষ্ট্রক্ষমতায় থাকলেও দেশকে দুর্নীতি ও বৈষম্য মুক্ত করতে ব্যর্থ হয়েছে। বরং একটি সরকার বিশ্ব দরবারে দেশকে পরপর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। অপর একটি সরকার টানা ১৭ বছর বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে পুরো দেশকে একটি কারাগারে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, আবু সাঈদ মুগ্ধসহ প্রায় সহস্রাধিক ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশ কারাগার, আয়নাঘর ও বৈষম্যের বাংলাদেশ থেকে মুক্ত হয়েছে। হাজারো শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামীর নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিউল আলম খোন্দকার, পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, এনসিপির জেলা সদস্য মোহাম্মদ হোছাইন, এনসিপির সদস্য ও ছাত্রী মৈত্রীর জেলা সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া এবং ১১ দলীয় ঐক্য জোটের উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে পথসভা সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) উখিয়া–টেকনাফের সর্ব উত্তরের ইউনিয়ন হলদিয়াপালংয়ের মরিচ্যা বাজার স্টেশনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, বিগত ৫৪ বছরে বিভিন্ন দল রাষ্ট্রক্ষমতায় থাকলেও দেশকে দুর্নীতি ও বৈষম্য মুক্ত করতে ব্যর্থ হয়েছে। বরং একটি সরকার বিশ্ব দরবারে দেশকে পরপর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। অপর একটি সরকার টানা ১৭ বছর বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে পুরো দেশকে একটি কারাগারে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, আবু সাঈদ মুগ্ধসহ প্রায় সহস্রাধিক ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশ কারাগার, আয়নাঘর ও বৈষম্যের বাংলাদেশ থেকে মুক্ত হয়েছে। হাজারো শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আগামীর নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিউল আলম খোন্দকার, পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, এনসিপির জেলা সদস্য মোহাম্মদ হোছাইন, এনসিপির সদস্য ও ছাত্রী মৈত্রীর জেলা সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া এবং ১১ দলীয় ঐক্য জোটের উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ