জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসী নির্ভর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্যত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, “যেই এলাকা যত বেশি বঞ্চিত, সেই এলাকা সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে।”
শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, “প্রবাসীরা বাংলাদেশের রেমিট্যান্সে বিশাল অবদান রেখে চলেছেন। তাদের স্বার্থেই আমরা ওসমানী বিমানবন্দরকে শুধু নামের জন্য নয়, কাজে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলব।”
তিনি বলেন, ইউকেতে যারা আছেন তাদের প্রায় ৯০ শতাংশ সিলেটের বংশোদ্ভূত। ম্যানচেস্টার একটি গুরুত্বপূর্ণ হাব, সেখানে আগে নিয়মিত ফ্লাইট চলতো, যা বর্তমানে বন্ধ আছে। তিনি আশ্বাস দেন, “নতুন নতুন আন্তর্জাতিক রুট চালু করা হবে। বাংলাদেশ বিমানের আগ্রহ না দেখালে আমরা এগুলো চালু করবো।”
ডা. শফিকুর রহমান প্রবাসীদের মানবিক নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বিদেশে যারা আয় রোজগার করার আগেই মৃত্যুবরণ করেন, তাদের পরিবারের দায়িত্ব জামায়াত সরকার নেবে। তাদের মানবিক নিরাপত্তা আমরা নিশ্চিত করবো।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন