ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাচুরী পুরুলিয়ায় বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

চাচুরী পুরুলিয়ায় বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

কালিয়া উপজেলার চাচুরী পুরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে চাচুরী পুরুলিয়া বাবুর মাঠে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুর রহমান মিঠু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচিত হলে তিনি চাচুরী পুরুলিয়া ইউনিয়নসহ পুরো এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি বলেন, এই অঞ্চলের তরুণদের বেকারত্ব দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং নারীদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠন, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

জনসভায় তিনি আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে থাকার রাজনীতি করতে চাই। সুখে-দুঃখে জনগণের মাঝেই থাকতে চাই। আজ এই জনতার সামনে আমি সেই প্রতিশ্রুতি রেখে গেলাম।”

সভা শেষে নেতাকর্মীরা বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাচুরী পুরুলিয়ায় বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা, উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কালিয়া উপজেলার চাচুরী পুরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে চাচুরী পুরুলিয়া বাবুর মাঠে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুর রহমান মিঠু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচিত হলে তিনি চাচুরী পুরুলিয়া ইউনিয়নসহ পুরো এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি বলেন, এই অঞ্চলের তরুণদের বেকারত্ব দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং নারীদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠন, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

জনসভায় তিনি আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের পাশে থাকার রাজনীতি করতে চাই। সুখে-দুঃখে জনগণের মাঝেই থাকতে চাই। আজ এই জনতার সামনে আমি সেই প্রতিশ্রুতি রেখে গেলাম।”

সভা শেষে নেতাকর্মীরা বিশ্বাস জাহাঙ্গীর আলমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার ঘোষণা দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ