ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে খুলনা জেলা পুলিশের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে এই ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
ব্রিফিংকালে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য পুলিশ সদস্যদের সুস্পষ্ট নির্দেশনা দেন।
তিনি বলেন, “নির্বাচনী দায়িত্ব বাংলাদেশ পুলিশের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখেই দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতোমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। নির্বাচন-পূর্ব সময়ে থানা পর্যায়েও অতিরিক্ত ব্রিফিংয়ের মাধ্যমে সদস্যদের আরও প্রস্তুত করা হবে।
নির্বাচন চলাকালে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। একই সঙ্গে তিনি সকলকে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ব্রিফিংয়ের শেষাংশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আপনাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব।”
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আমির হামজা।
এছাড়াও খুলনা জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন