ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাইমচরে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতে ইসলামের উঠোন বৈঠক অনুষ্ঠিত

এস এম পারভেজ
এস এম পারভেজ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

হাইমচরে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতে ইসলামের উঠোন বৈঠক অনুষ্ঠিত
হাইমচরে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতে ইসলামের উঠোন বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় জামায়াতে ইসলামের মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অ্যাডভোকেট শাজাহান মিয়ার সমর্থনে চরভৈরবী ইউনিয়নের আমতলী এম জে এস কলেজ মাঠে এক উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের চরভৈরবী ইউনিয়ন আমির হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আহমদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাজাহান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাজাহান মিয়া বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামের বিকল্প নেই। জনগণের ভোট ও সমর্থন পেলে আমরা ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে পারবো।” তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা আবুল হোসেন এবং সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার। তারা বলেন, আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দল-মত নির্বিশেষে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা এনসিপির আহ্বায়ক প্রফেসর মোখলেছুর রহমান মুকুল, মোহাম্মদ আলী জিন্না কবিরাজ, জাতীয় নাগরিক পার্টির ৬ নং চরভৈরবী ইউনিয়ন সভাপতি ও চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সর্দার মোহাম্মদ আলমাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উঠোন বৈঠকে জামায়াতে ইসলামের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সহযোগী ও অঙ্গসংগঠনের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রশাসনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বৈঠকটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাইমচরের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে ন্যায় ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাইমচরে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতে ইসলামের উঠোন বৈঠক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ