ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিএসএফ-এর অভিযানে দুই চোরাকারবারী মাদকদ্রব্যসহ আটক

আব্দুল হাকিম
আব্দুল হাকিম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিএসএফ-এর অভিযানে দুই চোরাকারবারী মাদকদ্রব্যসহ আটক
ছবি: সংগৃহিত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের সময় ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৫০ গজ ভেতরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন— জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সন্তো হোসেনের ছেলে মো. রকো হোসেন (৩৫) ওরফে রকো এবং একই গ্রামের মো. খোদাবকশ (খুদু) এর ছেলে মো. রাশিদুল ইসলাম (৩৬) ওরফে দুলি।

স্থানীয় সূত্র জানায়, আটক দু’জন দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা মাধপখালী সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। ভোরের দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা অতিক্রম করার সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে মাদকসহ আটক করে।

এ বিষয়ে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতের অভ্যন্তরে মাদকসহ দুই বাংলাদেশিকে আটক করার বিষয়টি বিএসএফের মাধ্যমে তারা জানতে পেরেছেন। বিষয়টি জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, মাদকসহ আটক হওয়ায় আটক ব্যক্তিদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে সতর্কতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিএসএফ-এর অভিযানে দুই চোরাকারবারী মাদকদ্রব্যসহ আটক

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহের সময় ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশি চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৫০ গজ ভেতরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তিরা হলেন— জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সন্তো হোসেনের ছেলে মো. রকো হোসেন (৩৫) ওরফে রকো এবং একই গ্রামের মো. খোদাবকশ (খুদু) এর ছেলে মো. রাশিদুল ইসলাম (৩৬) ওরফে দুলি।

স্থানীয় সূত্র জানায়, আটক দু’জন দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তারা মাধপখালী সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। ভোরের দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা অতিক্রম করার সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে মাদকসহ আটক করে।

এ বিষয়ে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতের অভ্যন্তরে মাদকসহ দুই বাংলাদেশিকে আটক করার বিষয়টি বিএসএফের মাধ্যমে তারা জানতে পেরেছেন। বিষয়টি জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, মাদকসহ আটক হওয়ায় আটক ব্যক্তিদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে সতর্কতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ