ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইসলামী ছাত্রশিবিরের যাত্রা কেউ থামাতে পারবে না : রাকসু ভিপি জাহিদ

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী ছাত্রশিবিরের যাত্রা কেউ থামাতে পারবে না : রাকসু ভিপি জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের পথচলা কোনো শক্তিই রোধ করতে পারবে না। শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীসহ অসংখ্য নেতাকর্মীকে শহীদ করে জালিমরা একসময় প্রমাণ করতে চেয়েছিল—বাংলাদেশ থেকে ইসলামী ছাত্রশিবির ও ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু তারা ভুল প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, “আমরা আল্লাহ ও রাসুল (সা.)-এর আদর্শের সৈনিক। বাধা, নির্যাতন ও দমন-পীড়নের মাঝেও আমরা থামিনি, ভবিষ্যতেও থামবো না। আমাদের যাত্রা থামার জন্য নয়—আমাদের যাত্রা জান্নাত পর্যন্ত।”

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার আয়োজনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে নীলফামারী চৌরঙ্গী মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা এবং সমাজে নৈতিক নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইসলামী ছাত্রশিবিরের যাত্রা কেউ থামাতে পারবে না : রাকসু ভিপি জাহিদ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের পথচলা কোনো শক্তিই রোধ করতে পারবে না। শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীসহ অসংখ্য নেতাকর্মীকে শহীদ করে জালিমরা একসময় প্রমাণ করতে চেয়েছিল—বাংলাদেশ থেকে ইসলামী ছাত্রশিবির ও ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে। কিন্তু তারা ভুল প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, “আমরা আল্লাহ ও রাসুল (সা.)-এর আদর্শের সৈনিক। বাধা, নির্যাতন ও দমন-পীড়নের মাঝেও আমরা থামিনি, ভবিষ্যতেও থামবো না। আমাদের যাত্রা থামার জন্য নয়—আমাদের যাত্রা জান্নাত পর্যন্ত।”

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার আয়োজনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে নীলফামারী চৌরঙ্গী মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা এবং সমাজে নৈতিক নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ