ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা ১৮ আসনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে ভোটের মাঠে

মো: মানিক হোসেন (বাবু)
মো: মানিক হোসেন (বাবু)
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা ১৮ আসনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে ভোটের মাঠে

ঢাকা ১৮ আসনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে ভোটের মাঠে।

 গণসংযোগকালে এনসিপির প্রার্থীকে দেখে নিজেই এগিয়ে গেলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

ঢাকা-১৮ আসনে গণসংযোগ চলাকালে একদিকে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং বিপরীত পাশে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিব নিজ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। রাস্তার দুই পাশে চলমান এই কর্মসূচির এক পর্যায়ে বিপরীত পাশের গণসংযোগ চোখে পড়লে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে এনসিপির প্রার্থীর দিকে এগিয়ে যান এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয়। পরে তারা দু’জনই হাত উঁচু করে সাধারণ মানুষের উদ্দেশে অভিবাদন জানান। এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উভয় দলের নেতাকর্মী ও সমর্থকরা।

চিরচেনা প্রতিহিংসা ও বৈরিতার রাজনীতি থেকে বেরিয়ে এসে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির এমন প্রকাশ এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি ও এনসিপি—দুই দলের প্রার্থী ও সমর্থকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা ১৮ আসনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে ভোটের মাঠে

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা ১৮ আসনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখা গেছে ভোটের মাঠে।

 গণসংযোগকালে এনসিপির প্রার্থীকে দেখে নিজেই এগিয়ে গেলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

ঢাকা-১৮ আসনে গণসংযোগ চলাকালে একদিকে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং বিপরীত পাশে এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদিব নিজ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। রাস্তার দুই পাশে চলমান এই কর্মসূচির এক পর্যায়ে বিপরীত পাশের গণসংযোগ চোখে পড়লে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে এনসিপির প্রার্থীর দিকে এগিয়ে যান এস এম জাহাঙ্গীর হোসেন।

এ সময় দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয়। পরে তারা দু’জনই হাত উঁচু করে সাধারণ মানুষের উদ্দেশে অভিবাদন জানান। এই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উভয় দলের নেতাকর্মী ও সমর্থকরা।

চিরচেনা প্রতিহিংসা ও বৈরিতার রাজনীতি থেকে বেরিয়ে এসে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির এমন প্রকাশ এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি ও এনসিপি—দুই দলের প্রার্থী ও সমর্থকরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ