ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

“ন্যায় ও ইনসাফের শাসনে সব ধর্মের মানুষ পাবে সমান অধিকার” — খন্দকার আব্দুর রাকিব মান্দায় জামায়াতের উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

“ন্যায় ও ইনসাফের শাসনে সব ধর্মের মানুষ পাবে সমান অধিকার” — খন্দকার আব্দুর রাকিব  মান্দায় জামায়াতের উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে ৫নং গণেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠক। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির, নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং সাবেক শিবির নেতা ওয়ালীউল্লাহ।

সভাপতিত্ব করেন ৫নং গণেশপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন ৭নং প্রসাদপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোতাহার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো জাতি, ধর্ম কিংবা গোষ্ঠীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। মুসলিম, হিন্দু, আদিবাসী—সবাই সমান অধিকার ও ন্যায়বিচার পাবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, সারাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি মহল দিশেহারা হয়ে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা হাট-বাজার, খাল-বিল, বালুমহল ও জলমহল দখল করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে। শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারিকে শহীদ করার ঘটনাও এরই প্রমাণ।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রসাদপুর খেয়াঘাটে ব্রিজ নির্মাণ, জোকাহাটে খেয়াঘাটের ব্রিজ স্থাপন এবং ঐতিহাসিক কুসুম্বা মসজিদকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে।

চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মান্দা গড়তে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“ন্যায় ও ইনসাফের শাসনে সব ধর্মের মানুষ পাবে সমান অধিকার” — খন্দকার আব্দুর রাকিব মান্দায় জামায়াতের উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে ৫নং গণেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠক। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির, নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং সাবেক শিবির নেতা ওয়ালীউল্লাহ।

সভাপতিত্ব করেন ৫নং গণেশপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন ৭নং প্রসাদপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোতাহার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো জাতি, ধর্ম কিংবা গোষ্ঠীর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। মুসলিম, হিন্দু, আদিবাসী—সবাই সমান অধিকার ও ন্যায়বিচার পাবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, সারাদেশে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি মহল দিশেহারা হয়ে সহিংসতা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা হাট-বাজার, খাল-বিল, বালুমহল ও জলমহল দখল করে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভেঙেছে। শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারিকে শহীদ করার ঘটনাও এরই প্রমাণ।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রসাদপুর খেয়াঘাটে ব্রিজ নির্মাণ, জোকাহাটে খেয়াঘাটের ব্রিজ স্থাপন এবং ঐতিহাসিক কুসুম্বা মসজিদকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে।

চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মান্দা গড়তে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ