ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধানের শীষ বিজয়ী হলে চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে —এস এম জাহাঙ্গীর হোসেন

মো: মানিক হোসেন (বাবু)
মো: মানিক হোসেন (বাবু)
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষ বিজয়ী হলে চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে —এস এম জাহাঙ্গীর হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্য সেবা দুর্বল অবস্থায় রয়েছে। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার বিগত ১৭ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট করেছে। স্বাস্থ্য খাতে যন্ত্রপাতি আমদানির নামে অতিরিক্ত বিল তৈরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে।

তিনি আরও বলেন, “পলাতক সরকারের এক স্বাস্থ্য মন্ত্রীর ছেলে বিদেশে ৫ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে হাউজিং কোম্পানি ও ব্যবসা চালাচ্ছে। ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে ঢাকা ১৮ আসনে স্বাস্থ্য সেবা ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, তাই জনগণের কল্যাণে আজীবন নিবেদিত থাকতে চাই।”

এস এম জাহাঙ্গীর হোসেন এই মন্তব্য করেছেন শুক্রবার সকাল সাড়ে ৭টায় উত্তরা ১১ নং সেক্টর খেলার মাঠে জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন, মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জামান, যুবদল মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মহসিন খান, জাতীয়তাবাদী ফোরামের তালেবুল ইসলাম, মোঃ ইসাহাক আলী, মোগল ভূইয়া, মোঃ সিরাজ মিয়া, আমিনুল ইসলাম বাবু, মাসুদ শেখ প্রমুখ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধানের শীষ বিজয়ী হলে চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে —এস এম জাহাঙ্গীর হোসেন

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্য সেবা দুর্বল অবস্থায় রয়েছে। তিনি অভিযোগ করেছেন, বর্তমান সরকার বিগত ১৭ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট করেছে। স্বাস্থ্য খাতে যন্ত্রপাতি আমদানির নামে অতিরিক্ত বিল তৈরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে।

তিনি আরও বলেন, “পলাতক সরকারের এক স্বাস্থ্য মন্ত্রীর ছেলে বিদেশে ৫ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে হাউজিং কোম্পানি ও ব্যবসা চালাচ্ছে। ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে ঢাকা ১৮ আসনে স্বাস্থ্য সেবা ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, তাই জনগণের কল্যাণে আজীবন নিবেদিত থাকতে চাই।”

এস এম জাহাঙ্গীর হোসেন এই মন্তব্য করেছেন শুক্রবার সকাল সাড়ে ৭টায় উত্তরা ১১ নং সেক্টর খেলার মাঠে জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাসুম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন, মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জামান, যুবদল মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মহসিন খান, জাতীয়তাবাদী ফোরামের তালেবুল ইসলাম, মোঃ ইসাহাক আলী, মোগল ভূইয়া, মোঃ সিরাজ মিয়া, আমিনুল ইসলাম বাবু, মাসুদ শেখ প্রমুখ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ