ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস, দামুড়হুদা কর্তৃক আয়োজিত শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, দামুড়হুদায় ৬ ফেব্রুয়ারি শুক্রবার, বিকাল ০৩:৩০ ঘটিকায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, ও রিটার্নিং অফিসার, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহমেদ আলী, জেলা নির্বাচন অফিসার, চুয়াডাঙ্গা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উবায়দুর রহমান সাহেল, উপজেলা নির্বাহী অফিসার, দামুড়হুদা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভোট কেন্দ্রে করণীয় বর্জনীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালা কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্র পরিদর্শন। পরিদর্শনকালে তাঁরা ভোটকেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে ভোটাররা শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন