ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ময়মনসিংহ-৭: ভোটের আশ্বাস নয়, দৃশ্যমান উন্নয়নের প্রত্যাশা

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ময়মনসিংহ-৭: ভোটের আশ্বাস নয়, দৃশ্যমান উন্নয়নের প্রত্যাশা
ত্রিশাল আসনের ছয়জন প্রার্থী

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মানুষের চোখে ভোট আসে, ভোট যায়—কিন্তু উন্নয়ন আসে না। দীর্ঘ সময় ধরে এই এলাকা রাজনৈতিক প্রতিশ্রুতির তলানিতে পড়ে আছে। শেষ ১৭ বছর ধরে আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও রাস্তা-ঘাট, শিল্প-কারখানা বা পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হয়নি। ফলে কৃষক ও যুবসমাজ আজও দারিদ্র্য ও বেকারত্বের মধ্যে জীবন যাপন করছে।

এবার ত্রিশাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী—দুইজন স্বতন্ত্র এবং চারজন দলীয়। বিএনপি থেকে ডাক্তার মাহবুবুর রহমান লিটন, ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলাম থেকে মোঃ আসাদুজ্জামান সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ, জাতীয় পার্টি থেকে জহিরুল ইসলাম, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আনোয়ার সাদাত ও জয়নাল আবেদীন।

প্রার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মূল প্রতিশ্রুতি: ত্রিশালের রাস্তাঘাট উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত করে দক্ষ জনশক্তিতে পরিণত করা, স্থানীয় শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। তবে স্থানীয়রা সতর্ক—নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের পর জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সংযোগ থাকে না।

কৃষিপ্রধান এই অঞ্চলে আধুনিক কৃষিভিত্তিক শিল্প নেই, পণ্য সংরক্ষণ ও বিপণনের সুযোগ নেই, ফলে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। যুবসমাজ কাজের সন্ধানে এলাকার বাইরে চলে যাচ্ছে।

এবার ময়মনসিংহ-৭ এর মানুষ শুধু ভোট দিতে চায় না; তারা চায় দৃশ্যমান উন্নয়ন, কাজের রাজনীতি, জবাবদিহি ও স্থায়ী পরিবর্তন। ভোটের ফল কতটা মানুষের ভাগ্য বদলাবে, তা সময়ই দেখাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ময়মনসিংহ-৭: ভোটের আশ্বাস নয়, দৃশ্যমান উন্নয়নের প্রত্যাশা

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মানুষের চোখে ভোট আসে, ভোট যায়—কিন্তু উন্নয়ন আসে না। দীর্ঘ সময় ধরে এই এলাকা রাজনৈতিক প্রতিশ্রুতির তলানিতে পড়ে আছে। শেষ ১৭ বছর ধরে আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও রাস্তা-ঘাট, শিল্প-কারখানা বা পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হয়নি। ফলে কৃষক ও যুবসমাজ আজও দারিদ্র্য ও বেকারত্বের মধ্যে জীবন যাপন করছে।

এবার ত্রিশাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী—দুইজন স্বতন্ত্র এবং চারজন দলীয়। বিএনপি থেকে ডাক্তার মাহবুবুর রহমান লিটন, ১০ দলীয় জোট ও জামায়াতে ইসলাম থেকে মোঃ আসাদুজ্জামান সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ, জাতীয় পার্টি থেকে জহিরুল ইসলাম, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আনোয়ার সাদাত ও জয়নাল আবেদীন।

প্রার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। মূল প্রতিশ্রুতি: ত্রিশালের রাস্তাঘাট উন্নয়ন, যুবসমাজকে মাদকমুক্ত করে দক্ষ জনশক্তিতে পরিণত করা, স্থানীয় শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। তবে স্থানীয়রা সতর্ক—নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের পর জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সংযোগ থাকে না।

কৃষিপ্রধান এই অঞ্চলে আধুনিক কৃষিভিত্তিক শিল্প নেই, পণ্য সংরক্ষণ ও বিপণনের সুযোগ নেই, ফলে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। যুবসমাজ কাজের সন্ধানে এলাকার বাইরে চলে যাচ্ছে।

এবার ময়মনসিংহ-৭ এর মানুষ শুধু ভোট দিতে চায় না; তারা চায় দৃশ্যমান উন্নয়ন, কাজের রাজনীতি, জবাবদিহি ও স্থায়ী পরিবর্তন। ভোটের ফল কতটা মানুষের ভাগ্য বদলাবে, তা সময়ই দেখাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ