ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিগগিরই যুবকদের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে চাই: জামায়াত আমির

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

শিগগিরই যুবকদের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে চাই: জামায়াত আমির

ঝালকাঠিতে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে যুবকদের ওপর অগাধ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে যুবসমাজের আত্মত্যাগ ছাড়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কল্পনা করা সম্ভব ছিল না। তাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্বও এই প্রাণোচ্ছ্বল যুবকদের হাতে তুলে দিতে চায় জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় (বয়েজ স্কুল) মাঠে আয়োজিত এই বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান বিশেষ করে নারী নিরাপত্তা এবং ইনসাফ কায়েমের ওপর জোর দেন। তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখান যেখানে নারী ও শিশুরা ঘরে-বাইরে পূর্ণ নিরাপত্তা পাবেন এবং কোনো বৈষম্য থাকবে না। নির্বাচনের দিন কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে কেন্দ্র দখল বা ভোট কারচুপির চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিপ্রতিহত করার আহ্বান জানান তিনি। এছাড়া ঝালকাঠির সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদি’র আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে হাদি হত্যার সঠিক বিচার নিশ্চিত করা হবে।

জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতি ও পাচার হওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশের পরিবর্তন আনার জন্য ঝালকাঠিবাবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিগগিরই যুবকদের হাতে দেশের দায়িত্ব তুলে দিতে চাই: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঝালকাঠিতে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে যুবকদের ওপর অগাধ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে যুবসমাজের আত্মত্যাগ ছাড়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ কল্পনা করা সম্ভব ছিল না। তাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্বও এই প্রাণোচ্ছ্বল যুবকদের হাতে তুলে দিতে চায় জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় (বয়েজ স্কুল) মাঠে আয়োজিত এই বিশাল জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান বিশেষ করে নারী নিরাপত্তা এবং ইনসাফ কায়েমের ওপর জোর দেন। তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখান যেখানে নারী ও শিশুরা ঘরে-বাইরে পূর্ণ নিরাপত্তা পাবেন এবং কোনো বৈষম্য থাকবে না। নির্বাচনের দিন কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে কেন্দ্র দখল বা ভোট কারচুপির চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিপ্রতিহত করার আহ্বান জানান তিনি। এছাড়া ঝালকাঠির সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদি’র আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে হাদি হত্যার সঠিক বিচার নিশ্চিত করা হবে।

জেলা জামায়াতের আমির হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দুর্নীতি ও পাচার হওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি দূর করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশের পরিবর্তন আনার জন্য ঝালকাঠিবাবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ