আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় অবস্থিত কড়াইল বস্তিতে ‘ফ্রি ওয়াইফাই’ সেবা চালু করেছে বিএনপি। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কড়াইল বস্তির জামাইবাজার মাঠে ‘চেতনার বাংলাদেশ’ নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। মূলত বস্তিবাসী শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্য ইন্টারনেটের সহজলভ্যতা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমান জনগণের ম্যান্ডেট পেলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসহ সব খাতে উন্নয়নের বিপ্লব ঘটবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকা-১৭ আসনকে একটি আধুনিক ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। একইসঙ্গে তিনি ভবিষ্যৎ বাংলাদেশে সাধারণ মানুষের সন্তানদের জন্য মেধার ভিত্তিতে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ‘চেতনা বাংলাদেশ’-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম জানান, স্মার্ট ডিভাইস ব্যবহারকারী সবাই, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এখন থেকে বিনামূল্যে এই ইন্টারনেটের সুবিধা নিতে পারবেন। তিনি আরও জানান, এই সেবা পর্যায়ক্রমে পুরো কড়াইল এবং পরবর্তীতে পুরো ঢাকা-১৭ আসনে সম্প্রসারণ করা হবে। রাজনৈতিক প্রচারণার পাশাপাশি বনানী লেক পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনার মতো পরিবেশবান্ধব সামাজিক কাজগুলোও তারা নিয়মিত চালিয়ে যাবেন বলে জানান তিনি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন