ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরগুনা–১ আসনে হাতপাখার বিজয় সুনিশ্চিত দাবি চরমোনাই পীরের

মোঃ ফয়সাল সিকদার
মোঃ ফয়সাল সিকদার
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বরগুনা–১ আসনে হাতপাখার বিজয় সুনিশ্চিত দাবি চরমোনাই পীরের
সভাস্থল থেকে সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের অন্য কোনো আসনে বিজয়ী না হলেও বরগুনা–১ আসনে হাতপাখা প্রতীকের জয় সুনিশ্চিত বলে দাবি করেছেন দলটির আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।

শুক্রবার দুপুর ১২টায় বরগুনা জেলার আমতলী পৌরসভায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বরিশাল বিভাগের ভেতরে আল্লাহর রহমতে বরগুনা–১ আসন ইনশাআল্লাহ বিজয় লাভ করবে।

জনসভায় তিনি বরগুনা–১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হোসাইন ওলি উল্লাহর পক্ষে ভোট চান। এ সময় তিনি বলেন, আপনারা তার সহযোগিতা করুন, হাতপাখাকে বিজয়ী করুন। আমি আপনাদের সামনে ওয়াদা করে বলছি, এই বরগুনা–১ আসন হবে বাংলাদেশের ভেতরে একটি মডেল বরগুনা।

বরগুনা–১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহমুদুল হোসাইন ওলি উল্লাহ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরগুনা–১ আসনে হাতপাখার বিজয় সুনিশ্চিত দাবি চরমোনাই পীরের

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের অন্য কোনো আসনে বিজয়ী না হলেও বরগুনা–১ আসনে হাতপাখা প্রতীকের জয় সুনিশ্চিত বলে দাবি করেছেন দলটির আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।

শুক্রবার দুপুর ১২টায় বরগুনা জেলার আমতলী পৌরসভায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বরিশাল বিভাগের ভেতরে আল্লাহর রহমতে বরগুনা–১ আসন ইনশাআল্লাহ বিজয় লাভ করবে।

জনসভায় তিনি বরগুনা–১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হোসাইন ওলি উল্লাহর পক্ষে ভোট চান। এ সময় তিনি বলেন, আপনারা তার সহযোগিতা করুন, হাতপাখাকে বিজয়ী করুন। আমি আপনাদের সামনে ওয়াদা করে বলছি, এই বরগুনা–১ আসন হবে বাংলাদেশের ভেতরে একটি মডেল বরগুনা।

বরগুনা–১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহমুদুল হোসাইন ওলি উল্লাহ। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ