ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হরিণাকুণ্ডু উপজেলাতে বিএনপির নির্বাচনী পথসভা

এম.টুকু মাহমুদ
এম.টুকু মাহমুদ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

হরিণাকুণ্ডু উপজেলাতে বিএনপির নির্বাচনী পথসভা
ছবি প্রতিনিধিঃ নির্বাচনী পথসভা

"করবো কাজ গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ের লক্ষ্যে, বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারী দুপুরে পার্বতীপুর বাজার প্রাঙ্গণে এই পথসভা অনুষ্ঠিত হয়।

এই নির্বাচনে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে উপজেলার আওয়ামীলীগ-বিএনপির আপামর জনসাধারণের সাথে নিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নেতা কর্মীরা।

৩ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি ইদ্রিস আলী লাল্টু এর সভাপতিত্বে, হরিণাকুণ্ডু পৌর সভার ২,৩,৪ নং ওয়ার্ডের আয়োজনে,পৌর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন, প্রফেসর ডাঃ হাসানুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন,পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খাঁন, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আ.ক.ম মশিউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মণ্ডল, হরিণাকুণ্ডু উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান এলবি লিটন,পৌর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, সাংবাদিক এম টুকু মাহমুদ, সোহরাব হোসেন প্রমূখ। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হরিণাকুণ্ডু উপজেলাতে বিএনপির নির্বাচনী পথসভা

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ