ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাভারের তেঁতুলঝোড়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: মাদকসহ তিন ব্যবসায়ী আটক

মো: শিহাব উদ্দিন শেখ
মো: শিহাব উদ্দিন শেখ
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

সাভারের তেঁতুলঝোড়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: মাদকসহ তিন ব্যবসায়ী আটক

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প।

হেমায়েতপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহলের অংশ হিসেবে রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট তিনজন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পেয়ে তাদের আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিয়মিত গাঁজা সেবনকারী এবং দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশ্ববর্তী একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং মাদক ব্যবসার সঙ্গে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, মাদক বিক্রির সন্দেহজনক নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা, ভারতীয় ভিসাসহ দুটি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, রেজিস্টার, একাধিক মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ।

আটককৃতরা হলেন, মো: সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০)। তাদের সকলের বাড়ি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও সাভার থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অভিযানের পর আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাভারের তেঁতুলঝোড়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: মাদকসহ তিন ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ