ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়া কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির Staff Reporter
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম বাজারে জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম কামাল।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাহালু পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জামগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান হুমায়ন কবির খোকা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম।

এছাড়াও বক্তব্য রাখেন জামগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, জামগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইসরাফিল, জামগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ আলী ও সদস্য সচিব আবু হাসান।

জনসভায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বগুড়া কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ