জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এরই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদকের মোট সিজার মূল্য প্রায় ২১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।
১৪ বিজিবি সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ২টি জেলার ৯টি সংসদীয় আসনের অন্তর্গত ১৬টি উপজেলায় মোট ৩৮টি প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করছে। একই সঙ্গে সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি তাদের মূল দায়িত্ব হিসেবে নিরলসভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে।
এর অংশ হিসেবে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মেডিকেল সহকারী মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬১ এমপি থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন শেখহাটি গ্রামের বক্কর মাস্টারের ইটভাটার সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ৬৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযানে উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ধরা হয়েছে ৬২ হাজার ৮০০ টাকা।
এছাড়াও বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলতাদিঘীর পূর্ব পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিপুল পরিমাণ মাদক ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১০ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ অভিযানে উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।
সব মিলিয়ে দুই অভিযানে উদ্ধারকৃত নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালনের পাশাপাশি নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন