ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উখিয়ার কোটবাজারে ধানের শীষের সমর্থনে পথসভা সম্পন্ন

প্রধান অতিথি সালা উদ্দিন আহমদ

উখিয়ায় ধানের শীষের প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীর সমর্থনে বিএনপির এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উখিয়ার কোটবাজারে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সালাহ উদ্দিন আহমেদ বলেন, আলহাজ্ব শাহজাহান চৌধুরী আমার বড় ভাইয়ের মতো। আমি তাকে সম্মান করি। তার নেতৃত্বেই উখিয়া-টেকনাফে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, দেশ আজ ফ্যাসিবাদমুক্ত। এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। আমিও দীর্ঘদিন আয়নাঘরে বন্দী ছিলাম। এসব ত্যাগ কখনোই বৃথা যেতে পারে না।

আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে কোটবাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উখিয়ার কোটবাজারে ধানের শীষের সমর্থনে পথসভা সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ