দিনাজপুরের ঘোড়াঘাটে দিনাজপুর-৬ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে নির্বাচনী পথসভা ও মিছিল করেছে ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার রাণীগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯)-এর সভাপতি মো. মাহফুজার রহমান মাহফুজের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মিয়া, রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা কৃষকদলের আহবায়ক মেজবাউল আলম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করতে সকল শ্রমিক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভা শেষে রাণীগঞ্জ হাইস্কুল মাঠ থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি বিশাল ধানের শীষের নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের দক্ষিণ অংশ প্রদক্ষিণ করে রাণীগঞ্জ গরু হাটে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন