ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন: শ্রীপুরে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে খেলাফত মজলিস সভাপতি

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন: শ্রীপুরে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে খেলাফত মজলিস সভাপতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুরের আংশিক) আসনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আভাস পাওয়া গেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী বাজারে অবস্থিত জামিয়া আনোয়ারীয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তাঁরা এই রাজনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করেন। ডা. রফিকুল ইসলাম যোগদানকারী নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁদেরকে নিয়ে নির্বাচনী লড়াইয়ে জয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

যোগদানকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দ: বিএনপিতে যোগদানকারীদের মধ্যে খেলাফত মজলিস উপজেলা সভাপতি আব্দুস ছাত্তার ছাড়াও রয়েছেন হেফাজতে ইসলাম শ্রীপুর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, বরমী আনোয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা এবং খেলাফত মজলিসের সক্রিয় সদস্য ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম ও ওলামা দল নেতা মাওলানা শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা এস এম রুহুল আমীন, শেখ আব্দুর রাজ্জাক, এস এম মাহফুল হাসান হান্নান, অ্যাডভোকেট আবু জাফর সরকার এবং আফাজ প্রধানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে কওমি মাদ্রাসা কেন্দ্রিক জনপ্রিয় নেতাদের বিএনপিতে এই যোগদান শ্রীপুর ও বরমী ইউনিয়ন এলাকায় ধানের শীষের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আব্দুস ছাত্তার তাঁর বক্তব্যে জানান, দেশ ও গণতন্ত্রের স্বার্থে এবং ইসলামি মূল্যবোধ রক্ষার লক্ষ্যেই তাঁরা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন: শ্রীপুরে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে খেলাফত মজলিস সভাপতি

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুরের আংশিক) আসনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আভাস পাওয়া গেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী বাজারে অবস্থিত জামিয়া আনোয়ারীয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তাঁরা এই রাজনৈতিক সিদ্ধান্ত ঘোষণা করেন। ডা. রফিকুল ইসলাম যোগদানকারী নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁদেরকে নিয়ে নির্বাচনী লড়াইয়ে জয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

যোগদানকারী উল্লেখযোগ্য নেতৃবৃন্দ: বিএনপিতে যোগদানকারীদের মধ্যে খেলাফত মজলিস উপজেলা সভাপতি আব্দুস ছাত্তার ছাড়াও রয়েছেন হেফাজতে ইসলাম শ্রীপুর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, বরমী আনোয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা এবং খেলাফত মজলিসের সক্রিয় সদস্য ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম ও ওলামা দল নেতা মাওলানা শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা এস এম রুহুল আমীন, শেখ আব্দুর রাজ্জাক, এস এম মাহফুল হাসান হান্নান, অ্যাডভোকেট আবু জাফর সরকার এবং আফাজ প্রধানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে কওমি মাদ্রাসা কেন্দ্রিক জনপ্রিয় নেতাদের বিএনপিতে এই যোগদান শ্রীপুর ও বরমী ইউনিয়ন এলাকায় ধানের শীষের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আব্দুস ছাত্তার তাঁর বক্তব্যে জানান, দেশ ও গণতন্ত্রের স্বার্থে এবং ইসলামি মূল্যবোধ রক্ষার লক্ষ্যেই তাঁরা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ