ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকা-১৩ আসনে মামুনুল হকের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৩ আসনে মামুনুল হকের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের আংশিক) আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ইশতেহার পাঠ করেন। রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মামুনুল হক দুর্নীতিমুক্ত প্রশাসন, নিরাপদ জনপদ এবং আধুনিক নগর গড়ার অঙ্গীকার করেছেন।

​ঢাকা-১৩ আসনের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আয়োজিত এই ‘ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন’ অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক ছাড়াও এই আসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। ইশতেহারে তিনি সন্ত্রাস ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করেন এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সংশোধনীমূলক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও রাজধানীর জলাবদ্ধতা নিরসনে রামচন্দ্রপুর খালসহ সব খাল দখলমুক্ত করে আধুনিক ড্রেনেজ মাস্টারপ্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।

মাওলানা মামুনুল হকের ১৩ দফা ইশতেহারের মূল পয়েন্টগুলো:

​১. দুর্নীতিমুক্ত ঢাকা-১৩: সব নাগরিক সেবায় ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে দালাল চক্র উচ্ছেদ এবং বাজেটে স্বচ্ছতা নিশ্চিত করা।

২. মাদক ও কিশোর গ্যাং নির্মূল: মাদকাসক্তদের পুনর্বাসন ও সন্ত্রাসীদের কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা।

৩. নিরাপদ জনপথ: ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন ও টেন্ডারবাজি-চাঁদাবাজি বন্ধ করা।

৪. আধুনিক নগর ব্যবস্থাপনা: যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং মেট্রোরেল সুবিধা সম্প্রসারণ।

৫. জলাবদ্ধতা ও পরিবেশ: সব খাল উন্মুক্ত করে সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা চালু।

৬. ব্যবসা-বান্ধব পরিবেশ: ‘এক ছাতার নিচে সব সেবা’ নীতিতে লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ।

৭. শিক্ষা ও মানবসম্পদ: আধুনিক ল্যাব স্থাপন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র এবং বেদখল খেলার মাঠ পুনরুদ্ধার।

৮. জ্বালানি সংকটের সমাধান: গ্যাস, পানি ও বিদ্যুৎ বণ্টনে দুর্নীতি ও বৈষম্য দূর করা।

৯. স্বাস্থ্যসেবা: সরকারি হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং জেনেভা ক্যাম্প ও বস্তিবাসীর পুনর্বাসন।

১০. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি: ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক অবক্ষয় রোধ।

১১. নাগরিক স্বাধীনতা: নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালনে পূর্ণ স্বাধীনতা এবং রাষ্ট্রীয় দিবস উদযাপন।

১২. নারী ও শিশুর অধিকার: নারী নিরাপত্তায় হটলাইন চালু, শিশুশ্রম বন্ধ এবং হিজড়াদের পুনর্বাসন।

১৩. শহীদ ও বীরদের সম্মান: জুলাই বিপ্লবের শহীদ ও মুক্তিযোদ্ধাদের ভাতা নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা।

​ইশতেহার ঘোষণা শেষে মামুনুল হকসহ উপস্থিত সব প্রার্থী নির্বাচনের আচরণবিধি মেনে চলার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীসহ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ঢাকা-১৩ আসনে মামুনুল হকের এই ইশতেহার স্থানীয় ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকা-১৩ আসনে মামুনুল হকের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ