ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজশাহী-১ আসনে নির্বাচনী হাওয়া: কাল গোদাগাড়ী আসছেন জামায়াত আমির

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী-১ আসনে নির্বাচনী হাওয়া: কাল গোদাগাড়ী আসছেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় গতি বাড়াতে কাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) নির্বাচনী এলাকায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুপুর ১২টায় গোদাগাড়ীর মহিশালবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

রাজশাহী-১ আসনে জামায়াতের প্রার্থী এবং দলের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চ নির্মাণ ও মাঠ প্রস্তুতির কাজ শুরু করেছেন নেতাকর্মীরা। ১১-দলীয় নির্বাচনী জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও এই সমাবেশে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নোমান আলী মাস্টার জানিয়েছেন, দীর্ঘদিন পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় মানুষ উন্মুখ হয়ে আছে, যার প্রতিফলন ঘটবে এই জনসভায়।

সমাবেশ থেকে ডা. শফিকুর রহমান দেশ ও জাতির বর্তমান সংকট নিরসন, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা এবং সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজশাহী-১ আসনে নির্বাচনী হাওয়া: কাল গোদাগাড়ী আসছেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় গতি বাড়াতে কাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) নির্বাচনী এলাকায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুপুর ১২টায় গোদাগাড়ীর মহিশালবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

রাজশাহী-১ আসনে জামায়াতের প্রার্থী এবং দলের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চ নির্মাণ ও মাঠ প্রস্তুতির কাজ শুরু করেছেন নেতাকর্মীরা। ১১-দলীয় নির্বাচনী জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও এই সমাবেশে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই জনসভাকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নোমান আলী মাস্টার জানিয়েছেন, দীর্ঘদিন পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় মানুষ উন্মুখ হয়ে আছে, যার প্রতিফলন ঘটবে এই জনসভায়।

সমাবেশ থেকে ডা. শফিকুর রহমান দেশ ও জাতির বর্তমান সংকট নিরসন, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা এবং সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ