ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নারীদের অধিকার রক্ষায় আফগান সুপ্রিম লিডারের কঠোর বার্তা

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অধিকার রক্ষায় আফগান সুপ্রিম লিডারের কঠোর বার্তা

আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা নারীদের শরিয়তসম্মত অধিকার রক্ষা ও তাঁদের প্রতি সব ধরনের জুলুম বন্ধের বিষয়ে পুনরায় কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নারীদের অধিকার নিশ্চিত করা এবং তাঁদের প্রতি ন্যায়বিচার করা ইসলামি সরকারের অন্যতম বাধ্যতামূলক দায়িত্ব।

হুরিয়াত রেডিওর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাওলানা হিবাতুল্লাহ সম্প্রতি এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে নারীদের উত্তরাধিকার, মহর এবং ব্যক্তিগত মর্যাদার মতো শরিয়তসম্মত অধিকারগুলো কোনো ধরনের অবহেলা ছাড়াই আদায় করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আফগান নারীদের অধিকার সুরক্ষার লক্ষ্যেই বিশেষ আইন ও ফরমান জারি করা হয়েছে এবং এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না।

আফগান আমিরুল মুমিনীন তাঁর বার্তায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও নাগরিকদের প্রতি নারীদের মর্যাদা ক্ষুণ্ন না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসলামি শরিয়াহ অনুযায়ী সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে নারীদের প্রাপ্য অধিকার যথাযথভাবে বুঝিয়ে দেওয়া অপরিহার্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক মহলের উদ্বেগের প্রেক্ষাপটে এই নির্দেশনাটি দেশটির অভ্যন্তরীণ শাসন ও সামাজিক ব্যবস্থায় নারীদের অবস্থান স্পষ্ট করার একটি প্রয়াস।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নারীদের অধিকার রক্ষায় আফগান সুপ্রিম লিডারের কঠোর বার্তা

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনীন মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা নারীদের শরিয়তসম্মত অধিকার রক্ষা ও তাঁদের প্রতি সব ধরনের জুলুম বন্ধের বিষয়ে পুনরায় কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নারীদের অধিকার নিশ্চিত করা এবং তাঁদের প্রতি ন্যায়বিচার করা ইসলামি সরকারের অন্যতম বাধ্যতামূলক দায়িত্ব।

হুরিয়াত রেডিওর এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাওলানা হিবাতুল্লাহ সম্প্রতি এক বিবৃতিতে উল্লেখ করেছেন যে নারীদের উত্তরাধিকার, মহর এবং ব্যক্তিগত মর্যাদার মতো শরিয়তসম্মত অধিকারগুলো কোনো ধরনের অবহেলা ছাড়াই আদায় করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আফগান নারীদের অধিকার সুরক্ষার লক্ষ্যেই বিশেষ আইন ও ফরমান জারি করা হয়েছে এবং এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাস্ত করা হবে না।

আফগান আমিরুল মুমিনীন তাঁর বার্তায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ও নাগরিকদের প্রতি নারীদের মর্যাদা ক্ষুণ্ন না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসলামি শরিয়াহ অনুযায়ী সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে নারীদের প্রাপ্য অধিকার যথাযথভাবে বুঝিয়ে দেওয়া অপরিহার্য। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক মহলের উদ্বেগের প্রেক্ষাপটে এই নির্দেশনাটি দেশটির অভ্যন্তরীণ শাসন ও সামাজিক ব্যবস্থায় নারীদের অবস্থান স্পষ্ট করার একটি প্রয়াস।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ