যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চ্যাটজিপিটির সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো ব্যবহারকারী। মঙ্গলবার কাজের ব্যস্ত সময়ের মধ্যে আকস্মিক এই বিভ্রাটে অনেকে নতুন বার্তা পাঠাতে পারেননি, আবার অনেকের ক্ষেত্রে পুরোনো কথোপকথন বা ফাইল লোড হচ্ছিল না।
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের অফিসিয়াল স্ট্যাটাস পেজে বিভ্রাটের বিষয়টি স্বীকার করে জানিয়েছে, ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ব্যবহারের সময় অস্বাভাবিক হারে এরর মেসেজ পাচ্ছিলেন। এর ফলে চ্যাট শুরু করা, ফাইল আপলোড, সার্চ, ভয়েস মোড এবং ইমেজ জেনারেশনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
ওয়েবসাইট বিভ্রাট শনাক্তকারী বৈশ্বিক প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর জানিয়েছে, সমস্যা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রায় ১২ হাজার ৫০০-এর বেশি অভিযোগ জমা পড়ে। তবে এই সমস্যা মূলত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল; বিশ্বের অন্যান্য প্রান্তে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।
ওপেনএআই দ্রুত কারিগরি ব্যবস্থা নেওয়ার পর বর্তমানে চ্যাটজিপিটির সেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা সমস্যার মূল কারণ চিহ্নিত করেছে এবং ভবিষ্যতে এমন বিভ্রাট এড়াতে কাজ করছে। হঠাৎ করে এই গুরুত্বপূর্ণ এআই টুলটি বন্ধ হয়ে যাওয়ায় বিশেষ করে যারা দাপ্তরিক ও সৃজনশীল কাজে এর ওপর নির্ভরশীল, তারা বেশ বিড়ম্বনায় পড়েন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন