ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ধাওয়া ইরানি নৌবাহিনীর

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ধাওয়া ইরানি নৌবাহিনীর

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাংকারকে ধাওয়া করেছে ইরানি নৌবাহিনী। তবে মার্কিন যুদ্ধজাহাজের দ্রুত হস্তক্ষেপে ট্যাংকারটি শেষ পর্যন্ত আটকের হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদ স্থানে পৌঁছেছে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, স্টেনা ইম্পেরেটিভ নামে মার্কিন ট্যাংকারটি যখন হরমুজ প্রণালীতে প্রবেশ করছিল, তখন ইরানি নৌবাহিনীর তিনটি সশস্ত্র স্পিডবোট সেটির গতিরোধ করার চেষ্টা করে। সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা ভ্যানগার্ড টেক জানায়, অন্তত ছয়টি স্পিডবোট জাহাজটিকে ঘিরে ফেলেছিল, যেগুলোতে ৫০ ক্যালিবার মেশিনগান সজ্জিত ছিল। ইরানি সেনারা ট্যাংকারের নাবিকদের ইঞ্জিন বন্ধ করে জাহাজে ওঠার অনুমতি দেওয়ার নির্দেশ দেন। তবে ট্যাংকারের ক্যাপ্টেন সেই নির্দেশ অমান্য করে দ্রুত গতি বাড়িয়ে দেন এবং মার্কিন নৌবাহিনীর সহায়তা চান। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ইরানি বোটগুলো পিছিয়ে যেতে বাধ্য হয়।

যুক্তরাজ্যভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশন্স এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূল থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তরে এই জাহাজটি আক্রান্ত হওয়ার খবর তারা পেয়েছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত সংবেদনশীল এলাকা, কারণ বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিবাদে ইরান প্রায়ই এই প্রণালী বন্ধ করার হুমকি দেয়। এই সাম্প্রতিক ঘটনার ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান উত্তেজনা নতুন করে বৃদ্ধির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ধাওয়া ইরানি নৌবাহিনীর

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ