ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড় যাচ্ছেন জামায়াত আমির

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড় যাচ্ছেন জামায়াত আমির

দেশব্যাপী নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) তিস্তাপাড়ের হেলিপ্যাড মাঠে এক বিশাল জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুপুর সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থলে অবস্থিত এই জনসভায় তাঁর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আমিরে জামায়াত আজ ব্যস্ত সময় পার করবেন। তিনি প্রথমে কুড়িগ্রামের একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং সেখানকার কর্মসূচি শেষ করে সরাসরি তিস্তাপাড়ের জনসভায় যোগ দেবেন। নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার জামায়াত আমিরের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উত্তরাঞ্চলে দলটির সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। জনসভাকে কেন্দ্র করে তিস্তা ব্যারেজ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড় যাচ্ছেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দেশব্যাপী নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) তিস্তাপাড়ের হেলিপ্যাড মাঠে এক বিশাল জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুপুর সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থলে অবস্থিত এই জনসভায় তাঁর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আমিরে জামায়াত আজ ব্যস্ত সময় পার করবেন। তিনি প্রথমে কুড়িগ্রামের একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং সেখানকার কর্মসূচি শেষ করে সরাসরি তিস্তাপাড়ের জনসভায় যোগ দেবেন। নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার জামায়াত আমিরের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উত্তরাঞ্চলে দলটির সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং ভোটারদের উদ্বুদ্ধ করতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। জনসভাকে কেন্দ্র করে তিস্তা ব্যারেজ এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ