বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের চাঞ্চল্যকর ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মোহাম্মদ ছরওয়ার আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জামায়াত আমিরের ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় ছরওয়ার আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে মধ্যরাতে রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে হ্যাকার শনাক্তে বড় ধরনের অভিযান চালায় ডিবি পুলিশ।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩১ জানুয়ারি বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকারদের কবলে পড়ে এবং সেখান থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। দলের আইটি টিম দ্রুত সময়ের মধ্যে আইডির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করলেও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়। তদন্তের পর জামায়াত দাবি করে, তাদের কেন্দ্রীয় ই-মেইলে একটি ‘ফিশিং মেইল’ পাঠিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল, যা মূলত বঙ্গভবনের একটি সরকারি ই-মেইল ঠিকানা থেকে পাঠানো হয়েছে।
এই ঘটনায় গত রাতেই ডিবি পুলিশের পক্ষ থেকে বিশেষ তৎপরতা শুরু হয়। এর আগে গতকাল বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেয় এবং ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাবি করে। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী তাঁদের আশ্বস্ত করেছেন যে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি দপ্তরের ই-মেইল ব্যবহার করে এ ধরনের হ্যাকিংয়ের ঘটনায় সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন