অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহাত্মা গান্ধীর একটি বিশালাকার ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোবিলে অবস্থিত ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত ৪২৬ কেজি ওজনের এই ভাস্কর্যটি গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে চুরি হয়। ভাস্কর্যটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে জানিয়েছে, চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে ভাস্কর্যটির পায়ের অংশ কেটে সেটি নিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে কেবল ভাস্কর্যটির পায়ের তালু দুটি অবশিষ্ট রয়েছে এবং বাকি অংশটি উধাও। চুরির এই দৃশ্য ভবনের সিসিটিভি ফুটেজে আংশিকভাবে ধরা পড়েছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের সদস্য সান্তোস কুমার।
ঘটনার খবর পেয়ে ভিক্টোরিয়া পুলিশ দ্রুত এলাকাটি পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। পুলিশ ধারণা করছে, ব্রোঞ্জ বিক্রির উদ্দেশ্যে এটি চুরি করা হয়ে থাকতে পারে। এ কারণে স্থানীয় ব্রোঞ্জ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং কেউ এই ধরনের ধাতু বিক্রির চেষ্টা করলে তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই চুরির নেপথ্যে কোনো বর্ণবাদী বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, ২০২১ সালে এই ভাস্কর্যটি উদ্বোধনের সময় অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন সশরীরে উপস্থিত ছিলেন। স্থাপনের মাত্র ২৪ ঘণ্টার মাথায় এটি একবার ভাঙচুরের শিকার হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় এটি স্থাপন করা হলেও শেষ পর্যন্ত চুরির শিকার হলো এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন