ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অপরাধ করতে পারবে না বলেই চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়: চরমোনাই পীর

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

অপরাধ করতে পারবে না বলেই চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসী—তারাই মূলত ইসলামী শাসনব্যবস্থা সম্পর্কে জনমনে ভীতি ছড়ায়। কারণ তারা জানে, ইসলাম প্রতিষ্ঠিত হলে তাদের এই অপকর্ম করার কোনো সুযোগ থাকবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “৯০ ভাগ মুসলমানের এই দেশ ইসলাম অনুসারে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের কথা বললেই একদল মানুষ অহেতুক ভয় দেখায়।” তিনি দাবি করেন, ইসলামী শাসনের অধীনে মানুষ সত্যিকারের শান্তিতে ছিল এবং বর্তমানেও চরমোনাই এলাকায় অমুসলিমরা ‘মায়ের কোলের মতো’ নিরাপদে বসবাস করছেন বলে তাঁরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছেন। গত ৫৪ বছরের ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আসন্ন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় তিনি চব্বিশের জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, ছাত্র ও তরুণরা সুশাসন এবং সমৃদ্ধির জন্য রাজপথে জীবন দিয়েছে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি; বরং দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, জুলাই অভ্যুত্থান আমাদের সামনে যে পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে, তা কাজে লাগাতে ব্যর্থ হলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র কার্যকর পন্থা বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অপরাধ করতে পারবে না বলেই চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসী—তারাই মূলত ইসলামী শাসনব্যবস্থা সম্পর্কে জনমনে ভীতি ছড়ায়। কারণ তারা জানে, ইসলাম প্রতিষ্ঠিত হলে তাদের এই অপকর্ম করার কোনো সুযোগ থাকবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, “৯০ ভাগ মুসলমানের এই দেশ ইসলাম অনুসারে চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের কথা বললেই একদল মানুষ অহেতুক ভয় দেখায়।” তিনি দাবি করেন, ইসলামী শাসনের অধীনে মানুষ সত্যিকারের শান্তিতে ছিল এবং বর্তমানেও চরমোনাই এলাকায় অমুসলিমরা ‘মায়ের কোলের মতো’ নিরাপদে বসবাস করছেন বলে তাঁরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছেন। গত ৫৪ বছরের ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আসন্ন নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় তিনি চব্বিশের জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে বলেন, ছাত্র ও তরুণরা সুশাসন এবং সমৃদ্ধির জন্য রাজপথে জীবন দিয়েছে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি; বরং দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, জুলাই অভ্যুত্থান আমাদের সামনে যে পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে, তা কাজে লাগাতে ব্যর্থ হলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র কার্যকর পন্থা বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ