আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচিত হলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে দেশ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করার ইচ্ছা প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এক লিফলেট বিতরণ কর্মসূচিতে ভোটারদের কাছে এই দোয়া চান তিনি।
বক্তব্যের শুরুতেই পাটওয়ারী বলেন, “দোয়া করবেন যেন সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে, তাদের প্রত্যেকটার হাত-পা গুঁড়া করে আইনের মাধ্যমে নিয়ে জেলে আটকিয়ে রাখতে পারি।”
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এই আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ও বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের কঠোর সমালোচনা করেন। নাম উল্লেখ না করে তাঁকে ‘মাদক সম্রাট’ আখ্যা দিয়ে তিনি আহ্বান জানান, যেন রাজনৈতিক কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দেওয়া না হয়। তাঁর মতে, নেশাগ্রস্ত কর্মীরা এক সময় নিজ নেতার ওপরই আঘাত হানতে পারে। তিনি অভিযোগ করেন, “নির্বাচনের সময় কেউ কর্মীদের হাতে মাদক দেয়, কেউ অস্ত্র দেয়। আপনারা ১২ তারিখ মাদক ও অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন।”
এ সময় সাম্প্রতিক সময়ে তাঁর ওপর হওয়া হামলার প্রসঙ্গও উঠে আসে। হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারণার সময় ডিম নিক্ষেপের ঘটনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিবো। কারণ বারবার খাইতে পারবো না। এবার শক্ত হাতে প্রতিহত করবো এবং প্রয়োজনে উত্তম-মধ্যমও দেওয়া হবে।”
উল্লেখ্য, ঢাকা-৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর এই আগ্রাসী বক্তব্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যম ও নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন