ভারতের রাজধানী নয়া দিল্লিতে আধুনিক সভ্যতার এক নির্মম ও পাশবিক রূপ ফুটে উঠেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি যখন রাস্তার ধারে তীব্র যন্ত্রণায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তখন ত্রাতা হয়ে আসার বদলে তাঁর সহায়-সম্বল লুটে নিয়ে নির্বিকার চিত্তে স্থান ত্যাগ করেছে দুই যুবক।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে দিল্লির রাস্তায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক ৪টার দিকে জনশূন্য রাস্তায় এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসহ্য যন্ত্রণায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন এবং কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে শরীর নিস্তেজ হয়ে আসতে শুরু করলে তীব্র খিঁচুনিতে ছটফট করতে থাকেন তিনি।
ঠিক সেই মুহূর্তে একটি স্কুটারে করে দুই যুবককে সেখানে আসতে দেখা যায়। দৃশ্যত সাহায্যের হাত বাড়ানোর অভিনয় করলেও সিসিটিভি ফুটেজে তাঁদের আসল উদ্দেশ্য পরিষ্কার হয়ে ওঠে। মৃতপ্রায় ওই ব্যক্তির প্রাণ বাঁচানোর চেষ্টা না করে তাঁরা উল্টো তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এমনকি পকেটে টাকা বা অন্য কোনো মূল্যবান সামগ্রী আছে কি না, তা-ও নিপুণভাবে তল্লাশি করে চম্পট দেয় তারা। যন্ত্রণায় কাতরাতে থাকা মানুষটির দিকে একবারও ফিরে তাকানোর প্রয়োজন মনে করেনি তারা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে পথচারীরা একজনকে রাস্তার ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভারতজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে বড় শহরগুলোর যান্ত্রিক জীবনে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় নিয়ে। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই দুই যুবকের সন্ধানে অভিযান শুরু করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন