ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকায় আজ ইশতেহার ও গণসংযোগের ব্যস্ত দিন

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় আজ ইশতেহার ও গণসংযোগের ব্যস্ত দিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ বুধবার রাজধানী ঢাকা বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রচার-প্রচারণা এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে মুখর থাকবে। আজকের কর্মসূচির মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো পৃথকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী।

বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে একটি পেশাজীবী মিছিল শুরু হবে। এরপর দুপুর ১২টায় ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের প্রার্থী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করবেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এছাড়া দুপুর ২টায় হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে পেশাজীবীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. জুবাইদা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিকেল ৩টায়। পুরান পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ইশতেহার পাঠ করবেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করার জন্য সন্ধ্যা সাড়ে ৬টা সময় নির্ধারণ করেছে। এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে। রাজধানী জুড়ে আজ এই রাজনৈতিক তৎপরতাগুলোর কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকায় আজ ইশতেহার ও গণসংযোগের ব্যস্ত দিন

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ